বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
জাতীয়
রাজনীতি
রাজধানী
দেশজুড়ে
অর্থনীতি
আন্তর্জাতিক
বিনোদন
খেলা
লাইফস্টাইল
চাকরি
বিজ্ঞান
সোশ্যাল মিডিয়া
ধর্ম
আবহাওয়া
তথ্যপ্রযুক্তি
শিক্ষা
স্বাস্থ্য
মুক্তমত
প্রবাস
মিডিয়া
শিল্প-সাহিত্য
ইউটিউব
শেয়ারবাজার
দেশজুড়ে
বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৯:৩৯ এএম
শেয়ার করুন:
শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পালং থানার ওসি হেলাল উদ্দিন।
নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫নং ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে।
এর আগে রোববার সন্ধ্যার দিকে শরীয়তপুর সদর রোডে ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত রোহান শেখকে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ডেল্টা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments